শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শীর্ষ ৭-এ একমাত্র শাহরুখ, তাও শেষে

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৩, ১৬:১২

এস এস রাজমৌলীর সিনেমা ‘আরআরআর’ এই তালিকায় রয়েছে এক নম্বরে। সিনেমাটি প্রথম দিনই বক্স অফিস আয়ে ইতিহাস গড়ে। সিনেমাটির আয় ২২৩ কোটি রুপি।


তালিকার প্রথম দুটি স্থানই দখল করে রেখেছেন পরিচালক রাজমৌলী। তাঁর ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ এই তালিকায় রয়েছে ২ নম্বরে। সিনেমাটির প্রথম দিনের আয় ২১৪ কোটির রুপি।

সম্প্রতি মুক্তি পাওয়া প্রশান্ত নীলের ‘সালার’ সিনেমাটি রয়েছে এই তালিকার তিন নম্বরে। সিনেমাটির প্রথম দিনের আয় ১৬৫ কোটি রুপি।

প্রশান্ত নীলের আরেকটি ব্লকবাস্টার সিনেমা ‘কেজিএফ: চ্যাপটার-২’। সিনেমাটির প্রথম দিনের বক্স অফিস আয় ১৬২ কোটি রুপি।

চলতি বছর মুক্তি পাওয়া ‘লিও’ আয়ে আলোচনা তৈরি করে। সিনেমাটির প্রথম দিনের আয়ও ছিল রেকর্ডসংখ্যক। সিনেমাটি আয় করে ১৪৮ কোটি রুপি।

‘বাহুবলী’ আর ‘সালার’ এরপর এ তালিকায় প্রভাস অভিনীত তৃতীয় সিনেমা ‘আদিপুরুষ’ আছে ৬ নম্বরে।

দক্ষিণি সিনেমার বাইরে এই তালিকায় শীর্ষ–৭–এ একমাত্র বলিউড সিনেমা ‘পাঠান’ জায়গা পেয়েছে। এ বছর আলোচনায় থাকা শাহরুখের সিনেমাটি প্রথম দিনে আয় করে ১২৯ কোটি রুপি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর