শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কুমিল্লায় নারী-পুরুষকে বিবস্ত্র করে নির্যাতন, অপরাধীদের খুঁজছে পুলিশ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৩, ১৩:১২

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় দুজন নারী-পুরুষকে নির্যাতন করে বিবস্ত্র করার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্যাতনের ঘটনায় চার-পাঁচজন যুবক জড়িত ছিলেন। তবে তাঁদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

দাউদকান্দি মডেল থানার পুলিশের ধারণা, ভিডিও চিত্রটি ২০২২ সালের এপ্রিল বা মে মাসের। উপজেলার গৌরীপুর বাজারের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। টাকা আদায় করতে দুষ্কৃতকারীরা জোরপূর্বক এই ঘটনা ঘটিয়েছেন। ভিডিওতে থাকা ওই নারী-পুরুষ সম্পর্কেও পুলিশ তেমন কোনো তথ্য পায়নি।


ভিডিওতে দেখা গেছে, একটি কক্ষে দুজন নারী-পুরুষকে আটকে রেখে চার-পাঁচজন যুবক জোরপূর্বক বিবস্ত্র করার চেষ্টা করছেন। ওই নারীর চুল ধরে টানাটানিসহ নানাভাবে নির্যাতন করছিলেন তাঁরা। ওই নারীকে বলতে শোনা যায়, ‘ভাই, যেভাবেই হোক, টাকা ব্যবস্থা কইরা দিমু। আমাদের ছাইড়া দেন।’ কিন্তু এসব কথায় কর্ণপাত করেননি নির্যাতনকারীরা।


দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুণ অর রশিদ  শনিবার বিকেলে  বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটি পুলিশের নজরে এসেছে। পুলিশ খতিয়ে দেখছে। যে পক্ষ এমন ভিডিও ধারণ করেছে, আর যারা সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, উভয় পক্ষকেই খুঁজছে পুলিশ। শনাক্ত করে উভয় পক্ষের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর