শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩

নৌকার পথের কাঁটা ট্রাক, ঈগল ও ঢেঁকি প্রতীক

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৩, ১৫:২৮

৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ভোট যুদ্ধে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগের একাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এতে করে এখানকার কতিপয় দলীয় নেতাকর্মী বিভক্ত হয়ে পড়ছেন। যার কারণে নৌকার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ট্রাক, ঈগল ও ঢেঁকি প্রতীক। ইতোমধ্যে ভোটযুদ্ধে মরিয়া হয়ে উঠছে তারা।

জানা যায়, ওই আসন থেকে লড়ছেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান এমপি উম্মে কুলসুম স্মৃতি (নৌকা), আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদ্য পদত্যাগ করা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব (ট্রাক), জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মফিজুল হক সরকার (ঈগল), ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজার রহমান (ঢেঁকি), জাতীয় পার্টির মইনুর রাব্বী চৌধুরী (লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দলের এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির জাহাঙ্গীর আলম (আম), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মনজুরুল হক (নোঙ্গর), বাংলাদেশ কল্যাণ পার্টির মাহমুদুল হক (হাতঘড়ি), কৃষক শ্রমিক জনতা লীগের মোস্তফা মনিরুজ্জামান (গামছা) ও স্বতন্ত্র প্রার্থী আবু জাহিদ নিউ (কেটলি)। এদিকে, এই নির্বাচনকে ঘিরে নানা প্রতিশ্রুতির ভাণ্ডার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। কর্মী-সমর্থকরা মিছিল-মিটিংয়ে উজ্জ্বীবিত হয়ে উঠেছে। নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ছেন তারা। এরই মধ্যে ভোটারদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। বিশেষ করে নৌকা, ট্রাক, ঈগল ও ঢেঁকি প্রতীকের প্রার্থীদের নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। তবে আওয়ামী লীগের ওই ৩ স্বতন্ত্র প্রার্থী ভোটের মাঠে সরব থাকায় নৌকার প্রার্থী অনেকটাই বেকায়দায় আছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, এক সময় এই আসনটি জাতীয় পার্টির দুর্গ ছিল। সেটি দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দখলে নিয়েছেন ডা. ইউনুস আলী সরকার। এরপর থেকে ব্যাপক উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করে এই আসনে। এ ধারা অব্যাহত রেখে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের তিনি নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন। এই জয়লাভের এক বছর যেতে না যেতেই অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করেন ডা. ইউনুস আলী সরকার। বিদ্যমান পরিস্থিতে একাদশের শূন্য এই আসনে উপ-নির্বাচনে নৌকা নিয়ে এমপি হয়েছেন উম্মে কুলসুস স্মৃতি। তবে ইউনুস আলী সরকারের উন্নয়নের তুলনায় উম্মে কুলসুস স্মৃতি এলাকায় তেমন কোনো উন্নয়ন করেনি বলে জানান এলাকাবাসী।

এদিকে কিছু সংখ্যাক ভোটার জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও সরকার গঠন করতে পারে আওয়ামী লীগ। তাই এই দলের উম্মে কুলসুম স্মৃতিকে এমপি নির্বাচিত করা হলে এবার উন্নয়নের সম্ভাবনা রয়েছে।

অপরদিকে বেশ কিছু ভোটার বলেছেন, উম্মে কুলসুম স্মৃতি উল্লেখযোগ্য কোনো উন্নয়ন কাজ করতে পারেনি। তাই নতুন মুখ দেখা দরকার। যেহেতু স্থানীয় আওয়ামী লীগের অন্যান্য নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন, সেহেতু তাদের মার্কার শক্তিও নৌকার কোনো অংশে কম নয়।গাইবান্ধা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা নিয়ে ৩১, গাইবান্ধা-৩ আসনটি গঠিত। এখানে ৪ লাখ ৭৪ হাজার ৮৭৬ ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩২ হাজার ৮৪১, নারী ২ লাখ ৪২ হাজার ২৮ ও তৃতীয় লিঙ্গের ৭ জন। আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর