শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কত টাকার মালিক তাপসী, কার সঙ্গে প্রেম করছেন, বিয়ে করবেন কবে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৩, ১৭:১৫

তাপসী পান্নু দিল্লির গুরু ত্যাগ বাহাদুর ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে কিছুদিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেনছবি
এরপর ২০০৮ সালে চ্যানেল ভি–র ট্যালেন্ট শো ‘গেট গর্জিয়াস’–এ অংশ নিয়ে জয়ী হন তাপসী

৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার তাপসী এর পর থেকে পুরোদস্তুর মডেল হিসেবে কাজ শুরু করেন


তাপসী ২০০৮ সালের মিস ইন্ডিয়া

তাপসী পান্নুর পছন্দের পোশাক শাড়ি

বলিউড তারকা হিসেবে প্রতিষ্ঠা পেতে সময় লেগেছে তাপসীর। ২০১৬ সালে ‘পিঙ্ক’ সিনেমা মুক্তির পর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। আর অনুরাগ কাশ্যপের সিনেমায় অভিনয় করে সু–অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পান

বলিউডের সিনেমায় অভিনয় ছাড়াও তাপসীর একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। দ্য ওয়েডিং ফ্যাক্টরি

তাপসী আর তাঁর ছোট বোন সাগুন পান্নু এই কোম্পানির দেখভাল করেন

পুনে সেভেন এসেস নামে ব্যাডমিন্টন ফ্র্যাঞ্চাইজিরও মালিক তাপসী। এই দল প্রিমিয়ার ব্যাটমিন্টন লিগে খেলে

৩৫ বছর বয়সী তাপসী এখনো অবিবাহিত, তবে সিঙ্গেল নন

নয় বছরের বেশি সময় ধরে প্রেম করছেন ডেনিশ ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বো–র সঙ্গে। এই জুটিকে প্রায়ই একসঙ্গে দেখা যায়

তাপসী জানিয়েছেন, বন্ধুবান্ধবের সবাই বিয়ে করে ফেলেছেন। তবে তিনি এখনো বিয়ে নিয়ে ভাবছেন না

তবে কখনো বিয়ে করলে হইরই করে নয়, বরং ছিমছাম ঘরোয়া আয়োজনে হাতে গোনা ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে কাজটা সারবেন—জানিয়েছেন এই তারকা

নিজের ৩০তম জন্মদিনে নিজেকে উপহার দিয়েছেন বিশাল এক অ্যাপার্টমেন্ট

মার্সিডিজসহ এই তারকার সংগ্রহে আছে আরও বেশ কিছু গাড়ি

‘ডানকি’ সিনেমা মুক্তির চাপ থেকে নিজেকে দূরে রাখতে মালদ্বীপে উড়াল দিয়েছেন তাপসী। সেখান থেকেই ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন অবকাশযাপনের ছবি

একাধিক ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, তাপসী (২০২৩ সালের আগস্টের হিসাব অনুসারে) ৫০ কোটি রুপির মালিক


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর