শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভূমিকম্পে নিহত ১১৮

চীনে মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্ধার তৎপরতা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২৩, ১২:৪৯

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮। আহত কয়েক শ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হিমশীতল আবহাওয়ার মধ্যেই চলছে উদ্ধার তৎপরতা। প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে।

স্থানীয় সময়  ১৮ ডিসেম্বর সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের জিশিশান কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।



জিশিশানে এখন মঙ্গলবার সকাল। সেখানকার তাপমাত্রা মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস। এই হিমশীতল পরিস্থিতির মধ্যেই হাজারো উদ্ধারকর্মী অনুসন্ধান ও উদ্ধারকাজ করছেন।

উদ্ধার তৎপরতায় যুক্ত আছেন ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। তাঁরা ভূমিকম্পে আহত, নিহত ও বেঁচে থাকা লোকদের সন্ধান করছেন।

প্রথম ভূমিকম্পটি আঘাত হানার পর ইতিমধ্যে একাধিক পরাঘাত (আফটার শক) হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে বলছে, আরও পরাঘাত হতে পারে।

চীনের উত্তরাঞ্চলজুড়ে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। তীব্র ঠান্ডায় কাঁপছে দেশটির অনেক অংশ।



দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চীনের শানশি, হেবেই ও লিয়াওনিং প্রদেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে।

হিমশীতল তাপমাত্রা উপেক্ষা করেই কাজ করছেন উদ্ধারকারীরা। তবে হিমশীতল তাপমাত্রার কারণে উদ্ধারকারীরা পূর্ণমাত্রায় কাজ করতে পারছেন না।

উদ্ধার তৎপরতায় যুক্ত স্থানীয় এক কর্মকর্তা বলেন, জিশিশান কাউন্টিতে কিছু লোককে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। তাঁদের হাতে সময় সীমিত। এদিকে কাউন্টিতে তীব্র ঠান্ডা তাপমাত্রা বিরাজ করছে। এ কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। অধিকাংশ সড়ক এখন বরফে ঢাকা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর