শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বসনিয়াকে হারালো পর্তুগাল

স্পোর্টস ডেক্স

প্রকাশিত:
১৮ জুন ২০২৩, ২২:৩৫

ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলে গতকাল শনিবার ইউরো ২০২৪ বাছাইপর্বে বসনিয়া-হার্জেগোভেনিয়াকে লিসবনে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। বড় জয়ে গ্রুপ-জে’তে তিন ম্যাচে শতভাগ জয় নিশ্চিত করে স্লোভাকিয়ার থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে পর্তুগাল। ম্যানচেস্টার সিটি তারকা বার্নার্ডো সিলভার ৪৪ মিনিটের গোলে এগিয়ে যায়  পর্তু্গজিরা।

৭৭ মিনিটে রুবেন নেভেসের ক্রসে ফার্নান্দেসের হেডে ব্যবধান দ্বিগুন হয়। অতিরিক্ত সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার নিজের দ্বিতীয় গোল করলে বড় জয় নিশ্চিত হয় পর্তুগালের। বসনিয়ার বিপক্ষে পর্তুগালের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পুরো ৯০ মিনিট মাঠে থেকে ৩৮ বছর বয়সী এই তারকা দেশের হয়ে রেকর্ড ১৯৯তম ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন। পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন। কাল অবশ্য আন্তর্জাতিক অঙ্গনে সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা তার ১২২ গোলের সঙ্গে আর কোন গোল যোগ করতে পারেননি। প্রথমার্ধে হেড করে বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

পরের ম্যাচ খেলতে মঙ্গলবার আইসল্যান্ড সফরে যাবে পর্তুগাল। তিন ম্যাচ থেকেই ৯ পয়েন্ট অর্জন করা পর্তুগীজরা এ পর্যন্ত ১৩ গোল দিয়ে হজম করেছে মাত্র একটি। পর্তুগালের থেকে দুই পয়েন্ট পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা স্লোভাকিয়া গতকাল ২-১ গোলে হারিয়েছে আইসল্যান্ডকে। ছয় দলের এই গ্রুপে কাল দিনের আরেক ম্যাচে লিচেনস্টেইনকে ২-০ গোলে হারিয়েছে লুক্সেমবার্গ। এই গ্রুপ থেকে শীর্ষ দুই দল যোগ্যতা অর্জন করবে আগামী বছর জার্মানিতে ইউরোর মূলপর্বে খেলা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর