শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আইসিসির মাসসেরা হেড

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৩, ১৮:১২

২০২৩ বিশ্বকাপের আসরের মাঝপথে যোগ দিয়েও সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন এই অজি ব্যাটার। দলকে জিতিয়েছেন কাঙ্ক্ষিত শিরোপা। বিশ্বকাপের পরেও নিজের সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ করলেন ট্রাভিস হেড।


ডেভিড ওয়ার্নারের পর (২০২১ সালের নভেম্বর) মাত্র দ্বিতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হেড। তবে গত নভেম্ভরে সেরা হওয়ার লড়াইয়ে তাকে কড়া টক্কর দিয়েছেন সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল এবং ভারতীয় পেসার মোহাম্মদ শামি। বিশ্বকাপে 'ইতিহাসেরই সেরা' ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ম্যাক্সওয়েল। আর শামি দেরিতে সুযোগ পেয়েও 'ক্যারিয়ারের সেরা' পারফরম্যান্স উপহার দিয়েছেন।

কিন্তু মাত্র দুই ম্যাচের পারফরম্যান্সের জোরে ম্যাক্সওয়েল ও শামিকে ছাপিয়ে গেছেন হেড। ওয়ানডেতে গত মাসে ২২০ রান করেছেন এই অজি ব্যাটার। এর মধ্যে ম্যাচ জেতানো সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিও আছে এর মধ্যে। কিন্তু দুইটি ইনিংসই অস্ট্রেলিয়ার সবচেয়ে কঠিন মুহূর্তে খেলেছেন, সেমিফাইনাল ও ফাইনালে। দুটি ম্যাচেরই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।


সেমিফাইনালে শুরুতে বল হাতে ভূমিকা রাখেন হেড। দক্ষিণ আফ্রিকার হেইনরিখ ক্লাসেন এবং মার্কো ইয়েনসেন ইনিংস মেরামত করছিলেন দারুণভাবে। ঠিক ওই সময় গুরুত্বপূর্ণ উইকেট দুটি তুলে নেন হেড। এর প্রভাবে কোনোমতে মাঝারি সংগ্রহ দাঁড় করাতে পারে প্রোটিয়ারা। পরে ব্যাট হাতে চাপের মুহূর্তে ৪৮ বলে ৬২ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন হেড। এরপর ফাইনালে ভারতের বিপক্ষে, দুর্দান্ত এক ক্যাচে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। ম্যাক্সওয়েলের বলে উল্টোদিকে দৌড়ে ডাইভ দিয়ে এক অসাধারণ ক্যাচ নেন হেড। আর আতে বিদায় নিতে হয় দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে।


২৪১ রানের লক্ষ্য তাড়ায় ১২০ বলে ১৩৭ রানের অসাধারণ এক ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে জিততে সহায়তা করেন হেড। এক পর্যায়ে ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল অজিরা। তবে চাপের মুখে ঠাণ্ডা মাথায় নতুন বলের মোকাবিলা করেন হেড। বল পুরনো হতেই হাত খুলতে শুরু করেন তিনি। ভারতীয় বোলারদের ওপর ছড়ি ঘোরানোর পথে হাঁকান ১৫টি চার ও ৪টি ছক্কা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর