শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বোর্ডে অ, আ লিখে বাংলা শিখেছেন শাকিব খানের নায়িকা মার্কিন তরুণী কোর্টনি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৩, ১৭:১৩

পাঁচ দিন পর শুরু হচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’–এর শুটিং। শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। ৭ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা থাকলে তা দুই দিন পিছিয়েছে। শুটিংয়ের জন্য ৯ ডিসেম্বর সকালে ঢাকায় নামবেন তিনি।


 হিমেল আশরাফ তেমনটাই জানিয়েছেন। কোর্টনি কফির এটি প্রথম বাংলা ভাষার চলচ্চিত্র। এদিকে এই ছবির শুটিংয়ের জন্য মার্কিন এই মডেল ও অভিনেত্রীর প্রস্তুতির শেষ নেই। শিখছেন বাংলা ভাষা। বাংলা শেখার বিষয়টি নিজের ফেসবুক পেজের মাধ্যমেও জানিয়েছেন তিনি।


বেশ কয়েক মাস ধরে নিজের বাড়িতে বাংলা ভাষা শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোর্টনি। এ–সংক্রান্ত পোস্টও তিনি ফেসবুকে দিয়েছেন। বাসার দেওয়ালে বাংলা বর্ণমালা–সংবলিত সাদা বোর্ড টাঙিয়ে তা নিজের ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন, ‘আমি শিখছি।’ কোর্টনি কফির বাংলা শেখার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন পরিচালক হিমেল আশরাফ।


পরিচালক বলেন, ‘কোর্টনি তো আর অনর্গল বাংলা ভাষায় কথা বলতে পারবেন না। তবে স্ক্রিপ্টে যা আছে, তা ভালোভাবে আয়ত্ত করেছেন। তাঁর সিরিয়াসনেস মুগ্ধ করার মতো।’


পরিচালক হিমেল আশরাফ আরও বলেন, ‘কয়েক মাস আগে থেকে বাংলা ভাষা আয়ত্তের চেষ্টা শুরু করেছিলেন কোর্টনি। এর মধ্যে আমি আবার ছবির প্রিপ্রোডাকশনের কাজে নিউইয়র্ক থেকে ঢাকায় আসি। গত মাসে যখন নিউইয়র্কে গেলাম, দেখা হলো, আড্ডা হলো। তখন দেখি, তাঁর অনেক ডেভেলপ হয়েছে। একজন সহকারীর সহযোগিতায় নিয়মিত বাংলা শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া অনলাইন টিউটরিয়াল এবং বিভিন্ন অ্যাপের সাহায্যও নিয়েছেন। নিয়মিত বাংলা সিনেমাও দেখছেন।’

কে এই শাকিব খানের নায়িকা? খোঁজ নিয়ে জানা গেছে, কোর্টনি যুক্তরাষ্ট্রে অভিনয়ের সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফিচার ফিল্মে অভিনয় করেছেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কয়েকটি উৎসবে দেখানো হয়, আর ‘ডমিনোস’ এবং ‘প্লিজেন্ট গ্রোভ’ নামের দুটি ফিচার ফিল্ম মুক্তির অপেক্ষায় আছে। পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতার কোর্টনি নিউইয়র্কের দ্য নেইবারহুড প্লে হাউস স্কুল অব দ্য থিয়েটার থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। লং আইল্যান্ডের হিকসভিলে জন্ম কোর্টনির, বেড়ে উঠেছেনও সেখানে।


শাকিব খানের ‘রাজকুমার’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে কোর্টনি কফি বলেন, ‘এ কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ। খুব সুন্দর একটি গল্পে সিনেমাটি হতে যাচ্ছে। শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভাগ্যবতী।’ আধো বাংলায় তিনি আরও বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো করতে পারি। ধন্যবাদ।’

২০২২ সালের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের ফ্ল্যাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে ‘রাজকুমার’ ছবির মহরত হয়। কথা ছিল, মহরতের কয়েক মাসের মধ্যেই ছবিটির শুটিং শুরু হবে। কিন্তু শাকিব অন্য ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ায় ‘রাজকুমার’–এর শুটিং করতে পারেননি। এদিকে নতুনভাবে যখন ছবির সবকিছু চূড়ান্ত হয়, তত দিনে বদলে যায় প্রযোজক এবং প্রযোজনা প্রতিষ্ঠানও। বর্তমানে ছবিটির প্রযোজক আরশাদ আদনান, যিনি এ বছর ‘প্রিয়তমা’ ছবিটি বানিয়ে আলোচনায়। তাঁর প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া থেকে এই ছবি তৈরি হচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর