শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আসন-সমঝোতা নিয়ে আওয়ামী লীগ-জাতীয় পার্টির বৈঠক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৩, ১২:২২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন–সমঝোতা নিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের মধ্যে বৈঠক হয়েছে। বুধবার রাতে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক (চুন্নু) ও আনিসুল ইসলাম মাহমুদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন।


বৈঠকটি হয়েছে অত্যন্ত গোপনীয়তায়। কোনো পক্ষই বৈঠকের স্থান ও আলোচনার বিষয়বস্তু খোলাসা করেনি। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, বৈঠকটি হয়েছে গুলশানে একজন রাজনীতিকের বাসায়। বৈঠকে জাতীয় পার্টিকে আসনসহ নির্বাচনে আওয়ামী লীগ কী কী সুবিধা দিতে পারবে, তা আলোচনায় এসেছে।


বৈঠক শেষ মুজিবুল হক প্রথম আলোকে বলেন, বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে কোনো কিছুই চূড়ান্ত নয়। জাতীয় পার্টি আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এই বৈঠকের বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরবে।

অন্যদিকে বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রথম আলোকে বলেন, নির্বাচনে অংশ নিয়ে গণতান্ত্রিক ধারা এগিয়ে নেওয়ার বিষয়ে জাপার সঙ্গে ঐকমত্য হয়েছে। বৈঠকটি ছিল ফলপ্রসূ।

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে ওবায়দুল কাদের ও বাহাউদ্দিন নাছিম ছাড়াও দলের সভাপতিমণ্ডলীর সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর