শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চেন্নাইতে বন্যার কবলে আমির খান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৭

ভারতের চেন্নাইয়ে বন্যার কবলে পড়েন বলিউড তারকা আমির খান। পরে বন্যা পানি থেকে উদ্ধার করা হয় অভিনেতাকে। তামিল অভিনেতা বিষ্ণু বিশাল এবং বন্যায় ক্ষতিগ্রস্ত অন্যদের সঙ্গে একটি উদ্ধারকারী নৌকায় বসে ভেসে আসতে দেখা যায় আমিরকে। সেই ছবি এখন ভাইরাল সামাজিক যোগযোগ মাধ্যমে।

ব্যাপক ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো এলাকা। পানিতে আটকে রয়েছেন বহু মানুষ। দ্রুত উদ্ধারকারী দল নেমে পড়েছেন যথাসম্ভব মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে। এই বন্যাতেই আটকে পড়েছিলেন দক্ষিণের অভিনেতা বিষ্ণু বিশাল। সোশ্যাল মিডিয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে শেয়ার করেছেন তাঁকে উদ্ধার করার মুহূর্তের ছবি। আর সেই ছবিতেই ধরা পড়লেন আমির খানও।


Thanks to the fire and rescue department in helping people like us who are stranded

Rescue operations have started in karapakkam..
Saw 3 boats functioning already

Great work by TN govt in such testing times

 

দুইজনকেই উদ্ধার করে বোর্টে করে সুরক্ষিত স্থানে নিয়ে আসা হয়। দুই অভিনেতাই এখন সুরক্ষিত। যদিও খবরটা প্রকাশ্যে আসে বিষ্ণু বিশালের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই। কারণ এখন পর্যন্ত আমির খান এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কিছুই জানাননি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর), দুপুর ১টা নাগাদ অন্ধ্র প্রদেশের নেলোর এবং কাভালির মধ্যে স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিগজাউম। পরবর্তী ৩ ঘণ্টা ধরে চলে ল্যান্ডফল প্রক্রিয়া। সেই সময় ঝড়ের গতি ছিল ৯০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে অন্ধ্র প্রদেশ থেকে এখনও কোনও হতাহতের খবর আসেনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর