শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

‘সিআইডি’ ধারাবাহিকের ‘ফ্রেডি’ চলে গেলেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৩, ১৪:১১

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’ অভিনেতা দীনেশ ফাডনিশ মারা গেছেন। যকৃতের জটিলতা নিয়ে মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  সোমবার (৪ ডিসেম্বর) রাতে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। খবর টাইমস অব ইন্ডিয়ার


সিআইডি ধারাবাহিকে ‘ইন্সপেক্টর ফ্রেডরিকস’ তথা ‘ফ্রেডি’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন দীনেশ ফাডনিশ। ‘সিআইডি’ অভিনয়শিল্পী দয়ানন্দ শেঠির বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মঙ্গলবার (৫ ডিসেম্বর) মুম্বাইয়ে দৌলত নগর শ্মশানে তাঁর শেষকৃত্য হবে।
দীনেশ ফাডনিশের মরদেহ তাঁর মুম্বাইয়ের বাসায় নেওয়া হয়েছে। তাঁকে শেষবারের মতো দেখতে দয়ানন্দ শেঠিসহ ‘সিআইডি’ ধারাবাহিকের বেশির ভাগ শিল্পীই বাসায় হাজির হয়েছেন। তাঁর মৃত্যুতে ভারতের ছোট পর্দার শিল্পীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


‘সিআইডি’ ধারাবাহিকে ‘ইন্সপেক্টর ফ্রেডরিক্স’ তথা ‘ফ্রেডি’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন দীনেশ ফাডনিশকোলাজ
মৃত্যুকালে স্ত্রী নয়না ও মেয়ে তানুকে রেখে গেছেন দীনেশ ফাডনিশ।
দীনেশ ফাডনিশ ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিআইডিতে ‘ফ্রেডি’ চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রটি টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। ৯০-এর দশক থেকে ২০০০ সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শোগুলোর মধ্যে একটি ছিল সিআইডি।

সিআইডি শুরু হয়েছিল ১৯৯৭ সালে। এটি টেলিভিশনের প্রথম অপরাধভিত্তিক ধারাবাহিকগুলোর অন্যতম, যা বছরের পর বছর জনপ্রিয়তা ধরে রেখেছিল। বাংলাদেশের দর্শকদের মধ্যেও জনপ্রিয়তা রয়েছে এই ধারাবাহিকের।
সিআইডি ছাড়া দীনেশ আমির খান অভিনীত ‘সারফারোশ’ ও হৃতিক রোশন অভিনীত ‘সুপার ৩০’ ছবিতেও অভিনয় করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর