শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে সেলফি নিয়ে মুখ খুললেন মোদি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩২

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সেলফি ভাইরাল হয়েছে। ছবিটিকে ঘিরে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকে তো মজা করে ছবিটির নাম দিয়েছেন ‘মেলোদি’।


এবার সেই ভাইরাল সেলফি নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ছবি রিটুইট করে মোদি লেখেন, ‘বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার বিষয়টি সবসময় আনন্দের।’

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে দুবাইয়ে যান ভারতের প্রধানমন্ত্রী। যান ইতালির প্রধানমন্ত্রী-সহ বিশ্বের বড় বড় রাষ্ট্রনেতারা। গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে কথা হয় সেখানে। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ার নজর কেড়ে নেয় মোদি-মেলোনির সেলফি। যে সেলফি পোস্ট করে ইতালির প্রধানমন্ত্রী লেখেন, ‘জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে ভালো বন্ধু।’

এমনিতে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনের মধ্যেই একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন মোদি। মেলোনির সঙ্গে সাক্ষাৎ হয়।


এ নিয়ে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে ফাঁকেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা হলো। উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভারত এবং ইতালির সম্পর্ক আরও মজবুত করার দিকে মুখিয়ে আছি।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর