শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

১৪ ম্যাচে ৬ হার, বিপদ বাড়ছে ম্যানচেস্টার ইউনাইটেডের

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫১

১৪ ম্যাচে ৮ জয়ের বিপরীতে ৬ হার, নেই কোনো ড্র। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে শীর্ষ দশে থাকা আর কোনো দল এত ম্যাচে হারেনি। যে ধারায় সর্বশেষ সংযোজন গতকাল নিউক্যাসলের বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলের হার। জয় ও হারের মাঝামাঝিতে কোনো ড্র ম্যাচ না থাকায় শীর্ষ চারের দলগুলোর সঙ্গে ইউনাইটেডের পয়েন্টের ব্যবধান ক্রমেই বাড়ছে।

সাতে নেমে যাওয়া ইউনাইটেডের চেয়ে এই মুহূর্তে ৯ পয়েন্টে এগিয়ে আছে শীর্ষে থাকা আর্সেনাল। দ্রুত ঘুরে দাঁড়াতে না পারলে শীর্ষস্থান তো বটেই, সেরা চারের লড়াই থেকেও ছিটকে যেতে হতে পারে ইউনাইটেডকে।

 

নিউক্যাসলের বিপক্ষে তাদের মাঠে (২ ডিসেম্বর) রাতে শুরু থেকেই ভুগেছে ইউনাইটেড। এই ম্যাচে ইউনাইটেড কতটা নখদন্তহীন ছিল, সে প্রমাণ মিলবে একটি পরিসংখ্যানে। এই ম্যাচে ৫৮ শতাংশ বলের দখল রেখে শট নেয় ২২টি। যার ৪টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ৪২ শতাংশ বলের দখল রাখা ইউনাইটেড ৮টি শট নিলেও যার মাত্র একটি তারা লক্ষ্যে রাখতে পেরেছে।

এর মধ্যেও দু–একটি সুযোগ সামনে এলেও সেগুলোও কাজে লাগাতে পারেনি তারা। সুযোগ হাতছাড়া করেছে নিউক্যাসলও। কিন্তু এর মধ্যেও আন্তনিও গর্ডন কাজের কাজটি করে দিয়েছেন এবং ইউনাইটেডের বিপক্ষে গোল করে ‘ম্যাগপাই’দের এনে দিয়েছেন তিনটি পয়েন্ট, যা তাদের তুলে দিয়েছে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে।


মাঝে ৬ ম্যাচের মধ্যে ৫টি জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ইউনাইটেড। কিন্তু  (২ ডিসেম্বর) রাতে আবার হারের মুখ দেখল তারা। সব মিলিয়ে এখন চাপও বাড়তে শুরু করেছে ইউনাইটেড কোচ এরিক টেন হাগের ওপর।


ম্যাচ শেষে অবশ্য টেন হাগ নিউক্যাসলকেই কৃতিত্ব দিলেন বেশি। তিনি বলেছেন, ‘ আমাদের নিউক্যাসলকে কৃতিত্ব দিতে হবে। তারা আমাদের চেয়ে ভালো দল ছিল। তারা অনেক উদ্যমী ছিল। আমরা তাদের গোল করার সুযোগ করে দিয়েছি। শেষ দিকে অবশ্য আমরা লড়াই করেছি। আমরা ভালো দুটি সুযোগ পেয়েছি। কিন্তু সেখান থেকে আমরা পয়েন্ট আদায় করতে পারিনি।’


এই মুহূর্তে ইউনাইটেডের সবচেয়ে বড় মাথাব্যথার নাম ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডের ছন্দহীনতা। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ গোল করেছিলেন এই ইংলিশ তারকা। কিন্তু এই মৌসুমে ১৮ ম্যাচে তাঁর গোলসংখ্যা এখন মাত্র ২। দলের অন্যতম গোল স্কোরার এমন বাজে ছন্দ নিয়ে যেকোনো দলের জন্য ম্যাচ জিতে আসা অনেক কঠিন।

যদিও টেন হাগ বিশ্বাস করেন দ্রুতই স্বরূপে ফিরে আসবেন রাশফোর্ড, ‘আমি জানি বিষয়টি সামনে আসবে। মার্কাস এটা নিয়ে অনেক কাজ করছে। আমরা ওর পাশে আছি। ও ছন্দে ফিরে আসবে। অনেক পরিশ্রম করছে রাশফোর্ড। আমাদের পক্ষ থেকে সব ধরনের সমর্থন ও পাবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর