শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সপ্তমবারের মতো নৌকার প্রার্থী হয়ে নির্বাচনে মির্জা আজম

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৩, ১২:৫০

মির্জা আজম

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মির্জা আজম। তিনি সপ্তমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে তিনি টানা ছয়বার বিজয়ী হন। আগামী ৭ জানুয়ারি তিনি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মির্জা আজম ৩০ বছর ধরে জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে প্রার্থী হিসেবে তিনিই সর্বোচ্চবার দলীয় মনোনয়ন নিয়ে টানা সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।


মির্জা আজম বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, মির্জা আজম জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে ১৯৯১ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়েন। তিনি ২৮ বছর বয়সে নির্বাচনে বিজয়ী হন। এরপর তিনি টানা ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য হন। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি সরকারদলীয় হুইপের দায়িত্ব পালন করেন।


জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী  বলেন, মির্জা আজম আওয়ামী লীগের দুর্দিনের নেতা। শত ব্যস্ততার মধ্যেও তিনি জেলার মানুষকে সময় দেন।

মির্জা আজম বলেন, ‘একদম তরুণ বয়সে আমি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হই। সেই সময় নেত্রী আমাকে পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি যদি সৎভাবে জীবন যাপন করো, তাহলে সারা জীবন এমপি হতে পারবে। সেই মন্ত্রই আমাকে ছয়বার এমপি বানিয়েছে।’ এবারও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর