শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মৌসুমীর ‘কন্ট্রাক্ট বিয়ে’

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৩, ২০:২৪

হাসান জাহাঙ্গীর ও চিত্রনায়িকা মৌসুমী/সংগৃহীত

নব্বই দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। বাংলা সিনেমায় মাতিয়ে রাখতেন অগনিত দর্শকের হৃদয়। এখন ততটা নিয়মিত কাজ করেন না এই অভিনেত্রী। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সিরিজের একটি কাজে।

যুক্তরাষ্ট্রে গিয়ে মৌসুমী অংশ নিয়েছেন একটি ওয়েব সিরিজের শুটিংয়ে। যার নাম ‘কন্ট্রাক্ট বিয়ে’। আগে থেকে সেখানে অবস্থান করছিলেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর।

‘কন্ট্রাক্ট বিয়ে’ শিরোনামের ওয়েব সিরিজে মৌসুমীকে একটি দৃশ্যে দেখা যাবে কন্ট্রাক্টে হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেন। চলতি মাসের ১৮ নভেম্বর এর দৃশ্যধারণ হয়েছে।

সিরিজটির কেন্দ্রীয় চরিত্র মৌসুমী এবং হাসান জাহাঙ্গীর ছাড়াও আরও রয়েছেন জনপ্রিয় কিছু তারকারাও। এস এ এস প্রোডাকশনের ব্যানারে শামসুল আলম সোহাগ এবং মাসুদ রানার সার্বিক সহযোগিতায় নির্মিত হচ্ছে এই ওয়েব সিরিজটি। অভিনয়ের পাশাপাশি গল্প এবং নির্মাণের দায়িত্বেও আছেন হাসান জাহাঙ্গীর।

জানা যায়, এই ওয়েব সিরিজে সাসপেন্স থ্রিলার গল্পে দেখা যাবে মৌসুমীকে। তার চরিত্রকে ঘিরেই রহস্যের ঘেরা পুরো ওয়েব সিরিজটি।

যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর স্থায়ী হওয়ার জন্য অনেকেই দুই বছরের কন্ট্রাক বিয়ে করেন। তার পরের গল্পে উঠে আসবে পুরো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাস্তব পরিস্থিতির দৃশ্যপট।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর