শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

২৪ ঘণ্টায় ইউক্রেনের ১১৮টি বসতিতে হামলা চালিয়েছে রাশিয়া

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ নভেম্বর ২০২৩, ১৬:৪১

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১১৮টি শহরতলি ও গ্রামে বোমাবর্ষণ করেছে রাশিয়া।

তিনি বলেন, ইউক্রেনের ২৭টি অঞ্চলের মধ্যে ১০টি অঞ্চলই এই আক্রমণের শিকার হয়েছে।

ক্ষতিগ্রস্ত অঞ্চলের আধিকাংশই ছিল পূর্ব এবং দক্ষিণে যুদ্ধক্ষেত্রের কাছাকাছি।
আভদিভকা অঞ্চলের ভিটালি বারাবাশ নামের স্থানীয় এক নেতা বিবিসিকে জানিয়েছেন, ব্যাপক গোলাবর্ষণে অঞ্চলটি মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে। তিনি বলেন, এই হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ইউক্রেন বলেছে রাশিয়া শহরটি দখল করার উদ্দেশ্যে এলাকাটি ঘেরাও করছে এবং শক্তিবৃদ্ধি করছে।

ইউক্রেনীয় বাহিনীকে বাখমুতের আশেপাশের অঞ্চল পুনরুদ্ধার করা থেকে বিরত রাখতে উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক শহরেও হামলা চালিয়েছে রাশিয়া।

দনিপ্রো নদীর তীরে দক্ষিণাঞ্চলীয় শহর নিকোপোলের ফ্ল্যাট, দোকান এবং একটি ফার্মেসি ব্লকে রাশিয়ান গোলা আঘাত হেনেছে, এছাড়া ক্রেমেনচুকে একটি অব্যবহৃত তেল শোধনাগারে রাশিয়ান ড্রোন হামলায় আগুন লেগে যায়। পোলতাভা কেন্দ্রীয় অঞ্চলে শোধনাগারটি আরও বেশ কয়েকবার রাশিয়ান হামলার শিকার হয়েছে।

রাশিয়ার সঙ্গে পূর্ণ মাত্রায় যুদ্ধের শুরুর দিন গুলোতেই ক্রেমেনচুক শোধনাগারটি বোমা মেরে গুড়িয়ে দেয় রুশ সেনারা। বন্ধ হওয়ার আগ পর্যন্ত যা ছিল ইউক্রেনের সবচেয়ে বড় তেল শোধনাগার।

দক্ষিণ ও পূর্বাঞ্চলে রাশিয়ান বাহিনীর দখলকৃত ভূমি পুনরুদ্ধারে ইউক্রেনের পাল্টা আক্রমণের অগ্রগতি সামান্যই। সম্মুখযুদ্ধে ইউক্রেন খুব বেশি সুফল পাচ্ছে না বিধায় পশ্চিমারা এই যুদ্ধের ওপর আগ্রহ হারিয়ে ফেলতে পারে আশঙ্কা কিয়েভের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর