শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চাঁদপুরে নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা, আটক ১৩০

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৩, ১৭:৫২

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা। আইন অমান্য করে অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরায় টাস্কফোর্স ও নৌ পুলিশের পৃথক অভিযানে আটক হয়েছে ১৩০ জেলে।

এর মধ্যে ৯০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ এবং ৪০ জেলে আটক হয় চাঁদপুর সদর টাস্কফোর্সের অভিযানে।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ৪০ জেলেকে আটক করেন। এর মধ্যে ৩১ জেলেকে সাতদিন করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক। একই সময় অপ্রাপ্ত বয়স্ক নয় জেলেকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, অভিযানের সময় সাতটি মাছ ধরার ইঞ্জিনচালিত কাঠের নৌকা, ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ মাছ গরিবদের মাঝে বিতরণ করা হয়।

অপরদিকে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সবগুলো ইউনিট অভিযান পরিচালনা করে ৯০ জেলেকে আটক করে। এর মধ্যে ৩২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ছয়জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, ১২ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। বাকি ৪০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

এসব ঘটনায় মামলা হয়েছে ১৩টি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় তিনটি। অভিযানের সময় জব্দকৃত নয় লাখ মিটার কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ৯৫৯ কেজি ইলিশ স্থানীয় এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়।

এছাড়া জব্দকৃত ৩৭টি নৌকা থানা হেফাজতে রয়েছে বলে জানান ওসি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর