শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কালিয়াকৈরে দুর্গাপূজার মন্ডপ গুলোতে সাজ সাজ রব

মো: মাসুদুর রহমান - কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৩, ১৭:১২

কালিয়াকৈরে ১৩৭টি পূজা মন্ডপে ধুমধাম ও আনন্দ ঘন পরিবেশে উদযাপন হচ্ছে দুর্গাপূজার আরাধনা ও পূজা অর্চনা। বিগত করোনা কালীন সময়ের পরে এবার ই মহাধুমধাম ও সম্পুর্ন নিরাপত্তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে পূজার আয়োজন।

প্রসাশনের কঠোর নিরাপত্তার কারণে পূজা মন্ডপগুলো হয়ে উঠেছে সার্বজনীন।
এছাড়াও বিভিন্ন নেতৃবৃন্দ, পূজা মন্ডপ গুলোতে পরিদর্শন করে কুশল বিনিময় ও নিরাপত্তার ব্যাপারে রীতিমতো খোঁজ খবর নিচ্ছেন। সনাতন ধর্মের বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবক কমিটির মাধ্যমে পূজার অনুকুল পরিবেশ বজায় রাখার ব্যবস্থা করেছেন। পুরুষ ও মহিলা আনসারদের নির্ধারিত মন্ডপে সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে।


কালিয়াকৈর থানা প্রসাশন, সার্বক্ষণিক সি সি ক্যামেরার মাধ্যমে এবং মন্ডপ মনিটরিং এর কাজ সুচারুরুপে পরিচালনা করছেন।
গাজীপুর জেলার সার্কেল এস পি মহোদয় মহা অষ্টমীর রাতে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন।সাথে ছিলেন ও সি আকবর আলী খান, এস আই আজিম হোসেন, ওসি তদন্ত সাব্বির হোসেন প্রমুখ।ওসি তদন্ত আবুল বাসার,এস আই আলাউদ্দিন সহ বিভিন্ন কর্মকর্তা ও পুলিশের সদস্য বৃন্দ সারারাত ব্যাপী নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন।


মঙ্গলবার (২৪ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে নবমী রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে প্রশাসনের নজরদারী আরও বেড়েছে।
বেলা ২টায় ভক্ত সেবা সংঘের উদ্দোগে কালিয়াকৈর পৌরসভার ১নং ওয়ার্ডের শিমুলতলী পূজা মন্ডপ পরিদর্শনে আসেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডি আই জি মহোদয় মারুফ হোসেন। তিনি পূজার সার্বিক খোজখবর নেন এবং সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস নিয়ে বলেন, ধর্ম যার যার উৎসব সবার,তার বক্তব্যে সকলের সর্বাংগীন মংগল কামনা করেন। এর আগে তিনি বলিয়াদী এলাকার একটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। ডি আই জি সাহেবের সাথে পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।


কালিয়াকৈর থানার ওসি অপারেশন্স জোবায়ের আহমেদ সহ কালিয়াকৈর থানা প্রশাসনের পুলিশ প্রটোকল উপস্থিত ছিলেন। ২৪ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে। ভক্ত সেবা সংঘের উপদেষ্টা, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ, এ প্রতিবেদকের মাধ্যমে সকলকে বিজয়া দশমীর আমন্ত্রন জানিয়েছেন এবং সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন। তবে নবমীর দিনে, দুপর থেকেই বৃষ্টিপাত অব্যাহত থাকায়, পুজা অর্চনা কিছুটা ব্যাঘাত ঘটেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর