শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভেহিক্যাল ট্র্যাকিং সার্ভিস লাইসেন্স পেল অটোনেমো

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৩, ১৬:৪১

বাংলাদেশের অন্যতম জিপিএস ট্র্যাকিং সার্ভিস প্রদানকারী কোম্পানি অটোনেমো সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ভেহিক্যাল ট্র্যাকিং সার্ভিস প্রোভাইডার হিসেবে লাইসেন্স পেয়েছে। এই লাইসেন্সের মাধ্যমে অটোনেমো এখন বাংলাদেশ সরকারের সকল প্রকার নিয়ম ও নীতি অনুসরণ করে বৈধতা ও নতুনত্বের সাথে সর্বোচ্চমানের ভেহিক্যাল ট্র্যাকিং সেবা প্রদান করতে সক্ষম হবে।

অটোনেমো গাড়ির সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ২০২২ সালে ট্রায়াল রানের মাধ্যমে এর যাত্রা শুরু করে। ট্রায়াল রানে অটোনেমো ফ্লিট ম্যানেজমেন্ট সল্যুশন, প্রাইভেট কার সল্যুশন, পাওয়ার জেনারেটর রিমোট মনিটরিং, ফুয়েল ট্র্যাকিং সলিউশন, কন্টেইনার ও জাহাজ ট্র্যাকিং সল্যুশনসহ আরো অনেক অত্যাধুনিক জিপিএস ট্র্যাকিং সার্ভিস নিয়ে দীর্ঘ সময় ধরে বিভিন্ন গবেষণা চালায়।

এছাড়া অটোমোবাইল ইন্ড্রাস্ট্রির জেনুইন পণ্য প্রাপ্তির সমস্যা দূর করতে অটোনেমো শুরু করছে তাদের নিজস্ব অটোমোটিভ পার্টস, এক্সেসরিজ ও লুব্রিকেন্ট অনলাইন শপ, যেখানে তারা গাড়ির সকল ধরনের পার্টস, এক্সেসরিজ ও লুব্রিকেন্ট শতভাগ জেনুইন পণ্য সরবরাহের নিশ্চয়তা দিচ্ছে।

এই লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে গাড়ির নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে নতুন এক মাত্রা যুক্ত হবে বলে মন্তব্য করেন অটোনেমো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার মো. শরীফ। তিনি আরো বলেন, প্রতিটি গাড়ির পেছনে একটি গল্প থাকে। কারো জন্য স্বপ্ন পূরণ কিংবা কারো জন্য শখ। আর সেই স্বপ্ন এবং শখের সুরক্ষা নিশ্চিত করার জন্যই অটোনেমোর পথচলা।

এই লাইসেন্স প্রাপ্তিতে অটোনেমো পরিবার বিটিআরসির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একইসাথে অটোনেমোর সকল কর্মী ও ট্রায়াল রানে অংশগ্রহণকারী গ্রাহকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর