শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সিইসি

সুষ্ঠু নির্বাচন সরকারের সহায়তার ওপর নির্ভর করবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৩, ১৪:৫৩

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক হয়, সেজন্য আমাদের প্রয়াসের কোনো ধরনের ঘাটতি থাকবে না। আমাদের সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সহায়তার ওপর নির্ভর করতে হবে।

শনিবার (০৭ অক্টোবর) নির্বাচন ভবনে সংসদ নির্বাচন নিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‌সরকারের জনপ্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী তাদের সঙ্গে সমন্বয় কীভাবে সুদৃঢ় এবং সহজ হবে সেটা বের করতে হবে। এতে নির্বাচনের যে উদ্দেশ্য অর্থাৎ অবাধে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের ফলাফল উঠে আসবে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা বারবার বলেছি যে নির্বাচন অবাধ, নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক, অংশগ্রহণমূলক বলতে আমরা জানি যে ভোটারা ব্যাপক সংখ্যায় আসবে এ ধরনের বিষয়ে আপনাদের যে দায়িত্ব সেটা যেন প্রতিপালিত হয়। সে বিষয়ে আমাদের দিক থেকে দৃঢ় নির্দেশনা থাকবে।

তিনি বলেন, আমরা বারবার জানিয়েছি যে আগামী সাধারণ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর হয়, সেজন্য আমাদের প্রয়াসের কোনো ধরনের ঘাটতি থাকবে না। আমাদের আন্তরিকতায় বিন্দু মাত্র ঘাটতি থাকবে না।

বৈঠকে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর