শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশকে ৪২৮০ কোটি টাকার ঋণ দিচ্ছে এডিবি

ডেক্স রিপোর্ট

প্রকাশিত:
১৩ জুন ২০২৩, ২২:০২

বাংলাদেশের জন্য ৪০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), যা বাংলাদেশি টাকায় ৪ হাজার ২৮০ কোটি টাকা (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে)।

এডিবির সাসটেইনেবল ইকোনমিক রিকভারি প্রোগ্রামের দ্বিতীয় সাবপ্রোগ্রামের আওতায় এই ঋণ প্যাকেজ পাচ্ছে বাংলাদেশ।


করোনা মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে ২০২১ সালের অক্টোবরে প্রোগ্রামটি চালু করা হয়।
মঙ্গলবার (১৩ জুন) এডিবির ঢাকা অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঋণ অনুমোদনের বিষয়টি জানানো হয়। এ দিন ফিলিপাইনের ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয়ে এ ঋণ অনুমোদন করা হয়েছে।

এডিবি জানায়, রাজস্ব বাড়াতে, এই সাবপ্রোগ্রাম বাংলাদেশকে রাজস্ব বাড়াতে সাহায্য করবে। সরকারি ব্যয় এবং পাবলিক প্রকিউরমেন্টে দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সংস্কারকে উন্নত করতে এবং ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংকিং খাত থেকে স্বল্প সুদে সাশ্রয়ী মূল্যের অর্থ সংস্থানে সহায়তা করবে।

এই ঋণ কর্মসূচি নতুন আয়কর আইন গ্রহণের মাধ্যমে আয়কর সংগ্রহকে উন্নত করবে। করের ত্রুটি হ্রাস, সম্মতি এবং প্রয়োগ করতে উদ্যোগগুলোকে শক্তিশালী করবে এবং করের আওতাকে প্রসারিত করবে। এ বিষয়ে গৃহীত কার্যক্রমের মাধ্যমে ইলেকট্রনিক প্রকিউরমেন্ট এবং ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমকে শক্তিশালী করার পাশাপাশি পাবলিক প্রকিউরমেন্টে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করবে।

এ বিষয়ে এডিবির দক্ষিণ এশিয়ার প্রধান ব্যবস্থাপনা অর্থনীতিবিদ আমিনুর রহমান জানান, জেন্ডার, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাইজেশনের ওপর দৃঢ় ফোকাসসহ এই সাব-প্রোগ্রাম সরকারকে দরিদ্র এবং দুর্বলদের জন্য আয় বৃদ্ধিতে সহায়তা করার উদ্যোগকে শক্তিশালী করতে সক্ষম করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর