শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ছয় চা শ্রমিক সন্তানের শিক্ষার দায়িত্ব নিলেন ইউএনও

সিলেট প্রতিনিধি

প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৩, ১৩:৩৭

ছয় চা শ্রমিক সন্তানের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন।

বুধবার (৪ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ভূড়ভূড়িয়া চা বাগানের এসব চা শ্রমিকের সন্তানের লেখাপড়ার দায়িত্ব নেন তিনি।

এর আগেও তিনি উপজেলার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সন্তান এবং চা শ্রমিক সন্তানদের ঝরেপড়া থেকে তুলে এনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন।

এ ছয় শিক্ষার্থীরা হলো, সৃষ্টি পাল সপ্তম শ্রেণী উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, বৃষ্টি পাল ১০ম শ্রেণী উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্ণিমা দোষাদ ৮ম শ্রেণী উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, তৃষা রবিদাস ষষ্ঠ শ্রেণী (নতুন), কেয়া রবি দাস ষষ্ঠ শ্রেণী (নতুন ভর্তি) এবং সৌরভী মৃধা একাদশ শ্রেণী কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়।

স্থানীয়রা বলছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন শ্রীমঙ্গলে যোগদানের পর থেকে সরকারি কাজের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।

তারা আরও বলেন, তিনি শুধু মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তাই নন, মানবিক মানুষেরও উজ্জ্বল দৃষ্টান্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই শিক্ষার্থীর পরিবারগুলো অসচ্ছল এবং হতদরিদ্র হওয়ায় তাদের লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়ে তাদের সবাইকে ডেকে এনে তাদের লেখাপড়ার দায়িত্ব নেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর