শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আইনমন্ত্রী

বিদেশে খালেদা জিয়ার চিকিৎসায় একটিই উপায় আছে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৪ অক্টোবর ২০২৩, ১৪:৫২

আইনমন্ত্রী আনিসুল হক

দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেয়ার ক্ষেত্রে একটি উপায়ের কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সেটি হলো রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা।

এটি সাংবিধানিক অধিকার যে কেউ রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করে সাজা মওকুফ চেয়ে আবেদন করতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই তাকে দোষ স্বীকার করতে হবে বলে জানান তিনি।
বুধবার (৪ অক্টোবর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, মহামান্য রাষ্ট্রপতির কাছে এটি আমি সাজেস্ট করতে চাই না। আমি এ ব্যাপারে যেটি বলছি, সেটি হচ্ছে সম্পূর্ণ আইনের প্রোভিশনটা কি? মহামান্য রাষ্ট্রপতির কাছে যিনি ক্ষমা চান। তাকে কিন্তু দোষ স্বীকার করে দরখাস্ত করতে হয়। সে ক্ষমা চাইতে হলে সেটি যিনি ক্ষমা চাইবেন সেটি তার সিদ্ধান্ত আমার না।

রাজনৈতিক প্রতিহিংসা বা আইনি কোনো সুযোগ নেই তাহলে একমাত্র উপায় যদি রাষ্ট্রপতির কাছে যদি ক্ষমা চায়। তাহলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে একটিই একমাত্র উপায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সাংবিধানিক অধিকার। যে কেউ মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে তার সাজা মওকুফ করার জন্য আবেদন করতে পারে।

তিনি বলেন, আইন আবার খোলার অবকাশ নেই। প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেটি সে প্রয়োগ করেছেন। পুনরায় প্রয়োগ করার সুযোগ নেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর