শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কালিয়াকৈরে লাইসেন্সের নামে অটোরিকশা আটকে চাঁদাবাজি

মো: মাসুদুর রহমান - কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
৩ অক্টোবর ২০২৩, ১৬:৪০

গাজীপুরের কালিয়াকৈরে লাইসেন্সের নামে অটোরিকশা আটকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক সমবায় সমিতির নেতাদের বিরুদ্ধে। এসময় তারা চাঁদা না দিলে সড়কে অটোরিকশা চালানো বন্ধের হুমকি দেন অসহায় চালকদের। এ ঘটনায় মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক অটোরিকশা চালক।


ভুক্তভোগী অটোরিকশা মালিক-চালক ও অভিযোগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের মহরাবহ হতে আশুলিয়া থানার বাড়ইপাড়া স্ট্যান্ড পর্যন্ত প্রায় তিন শতাধিক ব্যটারিচালিত অটোরিকশা চলাচল করে। কিন্তু হঠাৎ হিজলহাটি ফার্ম বাজার এলাকায় কয়েকজন মিলে আটাবহ ইউনিয়ন রিকশা ও ভ্যান মালিক সমবায় সমিতি নামে একটি অফিস খুলেন। পরে ওই সমিতির নেতারা কিছুদিন ধরে তাদের অফিসের সামনে হিজলহাটি ফার্ম এলাকায় সড়কে চলাচলরত রিকশা গতিরোধ করে আসছে। অটোরিকশা আটক করে ওই সমিতির নেতারা চালকদের কাছে লাইসেন্সের (প্লেট নাম্বার) নামে অটোরিকশা প্রতি ১'হাজার থেকে ১'হাজার পাঁচ'শ টাকা আদায় করছেন। লাইসেন্সের নামে চাহিদা মতো চাঁদার টাকা না দিলে ওই সড়কে অটোরিকশা চালানো বন্ধের হুমকিও দেন সমিতির নেতারা। এর ধারাবাহিকতায় ওই সমিতির সভাপতি আলাউদ্দিন সিরাজীর নেতৃত্বে হালিম ও রউফ জোরপূর্বক অটোরিকশা থেকে চাঁদা আদায় করেন। এতে অতিষ্ঠ হয়ে চাঁদাবাজির ঘটনায় ভুক্তভোগী অটোরিকশা চালক আজগর আলী বাদী হয়ে মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।


ভুক্তভোগী অটোরিকশা চালক আজগর আলী, সওকত হোসেন, পাখি মিয়া, মজিবুর রহমানসহ আরো অনেকেই বলেন, ইউনিয়ন পরিষদ থেকে লাইসেন্স (প্লেট নাম্বার) নিয়ে এতদিন চাঁদা ছাড়াই ওই সড়কে বিনা বাঁধায় আমরা অটোরিকশা চালিয়ে আসছিলাম। কিন্তু হঠাৎ করেই কিসের একটা সমিতি খুলে লাইসেন্সের নামে এক থেকে দেড় হাজার টাকা হাতিয়ে নিচ্ছে তারা। টাকা না দিলে অটোরিকশা আটক ও চালানো বন্ধের হুমকি দিচ্ছে। আমরা অসহায় অটোরিকশা চালকরা কত জায়গায় টাকা দিবো? রিকশা চালিয়ে তো ঠিকমতো আমাগো সংসারই চলতে চায় না।


এ বিষয়ে জানতে অভিযুক্ত আটাবহ ইউনিয়ন রিকশা ও ভ্যান মালিক সমবায় সমিতির সভাপতি আলাউদ্দিন সিরাজীর মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, লাইসেন্সের নামে অটোরিকশা চালকদের কাছ থেকে কেউ টাকা নিতে পারেন না। যদি এরকম ঘটনা ঘটে তাহলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর