শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, ২৭ জুনের চাহিদা বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৩ জুন ২০২৩, ১৮:০৮

আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ মঙ্গলবার বাসের টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের আওয়ার চলা কম্পানিগুলো। প্রথম দিন যাত্রীদের মধ্যে আগামী ২৭ জুনের টিকিটের চাহিদা ছিল সব চেয়ে বেশি।

 

অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, আমাদের সব বাস কম্পানিগুলো আজ থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু করেছে।

 

সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টার থেকে টিকিট পাচ্ছেন যাত্রীরা। তবে একইসঙ্গে অনলাইনেও বাসের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আযহা উদযাপিত হতে পারে। ঈদের সরকারি ছুটি শুরু হবে এর আগের দিন থেকে।

 

 

তাই ২৭ এবং ২৮ জুনের বাসের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বলছেন সংশ্লিষ্টরা।

জানতে চাইলে হানিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন বলেন, টিকিট বিক্রির প্রথম দিন সবাই ২৭ তারিখের টিকিট চায়। ওই দিনের প্রায় সব টিকিট শেষ। অন্য দিনের চাহিদা এখনও কম।

 

 

গাড়ি শিডিউল মোতাবেক যাবে। তাই চাহিদা বেশি থাকলেও ওইদিনের জন্য গাড়ি বাড়ানোর সুযোগ নেই।

মোশাররফ হোসেন বলেন, স্বাভাবিকভাবে যে পরিমাণ গাড়ি চলে ঈদেও তাই চলবে। তবে যানজট না থাকলে শুধু ২৭ তারিখ দুই একটা গাড়ি বাড়ানো যেতে পারে। ২৫ তারিখ থেকে যদি সড়কে জরুরি পণ্যবাহী ছাড়া অন্যান্য ট্রাক চলাচল বন্ধ করা যায় তাহলে ভালো হয়।

 

এদিকে এবার যেহেতু কোরবানির ঈদ। রাস্তায় উভয় পাশেই গাড়ির চাপ থাকতে পারে। ঘর মুখ গাড়ি যেমন ঢাকা থেকে বের হবে, একইভাবে কোরবানি বোঝাই পশুর ট্রাকও ঢাকায় প্রবেশ করবে। ফলে অন্যান্য ঈদের চেয়ে কোরবানির ঈদে সড়কের চাপ বাড়তে পারে।

টিকিট কালোবাজারি বন্ধের বিষয়ে শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ বলেন, যাত্রীরা যাতে বাসের অগ্রিম টিকিট সুশৃঙ্খলভাবে কাউন্টার থেকে কিনতে পারেন, সে জন্য বাস মালিকদের পক্ষ থেকে মাঠে মনিটরিং টিম কাজ করছে। বাসের কোনো টিকিট কালোবাজারি হবে না। কারণ বাস মালিকদের মনিটরিং টিমের সঙ্গে পুলিশ প্রশাসনও কাজ করবেন। এ ছাড়া প্রশাসনের গোয়েন্দা নজরদারির মাধ্যমেও টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর