শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

তিন তারকার ত্রিভুজ প্রেম

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৩ জুন ২০২৩, ১৭:৫৮

ত্রিভুজ প্রেমের গল্পে প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন মনোজ প্রামাণিক, কেয়া পায়েল ও ফারহান আহমেদ জোভান

টেলিভিশন নাটকে সচরাচর প্রধান দুটি চরিত্রে গুরুত্বপূর্ণ দুই অভিনয়শিল্পীকে দেখা যায়। এর বাইরে বাকি চরিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন এমন অভিনয়শিল্পীকে তেমন একটা দেখা যায় না। তবে এবারে ত্রিভুজ প্রেমের গল্পে প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন ফারহান আহমেদ জোভান, মনোজ প্রামাণিক ও কেয়া পায়েল। নাটকের সবার গুরুত্ব সমান। ‘নিজের খেয়াল রেখো’ নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।

 

 

নাটকের অভিনেতা জোভান জানান, বর্তমান সময়ের চেনা একটি গল্প ভিন্নভাবে গল্পে উঠে এসেছে। রোমান্টিক এই নাটক নিয়ে তিনি বলেন, ‘সবাই প্রেমে পড়ে। ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করতে চায়। কিন্তু সত্যকার একটি প্রেমে কতজন ঘর বাঁধতে পারে। তেমন কিছু বিষয় নিয়েই এই নাটক। দর্শক আমাকে অন্য রকম একটি রোমান্টিক গল্পে দেখবেন।’

 

 

এর আগেও জোভান ও কেয়া পায়েলকে নিয়ে নাটক নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। সেই নাটকগুলো দর্শকদের প্রশংসা পেয়েছে। এবার ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘এই গল্পটায় কেউ হয়তো জয়ী হয়, কিন্তু কেউ হেরে গিয়েও সবচাইতে বড় জয় পায়। কারণ, প্রত্যেকেই নির্ভেজালভাবে অন্যের প্রতি বলতে পারে—নিজের খেয়াল রেখো।’

 

জাকারিয়া সৌখিন আরও জানান, গল্পের ভেতরে উত্থান-পতন অনেক কিছুই রয়েছে। যেটা না দেখলে অনুমান বা অনুভব করা যাবে না। নাটকটি ঈদ উপলক্ষে শিগগিরই সিএমভির ইউটিউব চ্যানেলে দেখা যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর