শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জোয়ারের পানিতে প্লাবিত সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্র

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫০

সাগরে সৃষ্ট নিম্নচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে পশুর নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট বেড়ে সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজননকেন্দ্র করমজলসহ বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে।

হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সুন্দরবনের করমজলে ঘুরতে যাওয়া দর্শনার্থীরা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দিনের জোয়ারে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির বলেন, জোয়ারের পানিতে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের রাস্তাসহ বিভিন্ন স্থান পানিতে প্লাবিত হয়েছে। তবে প্রজনন কেন্দ্রের শেডে থাকা হরিণ, কুমির ও বিলুপ্তপ্রায় প্রজাতি বাটাগুর বাচ্চা কচ্ছপগুলো নিরাপদ রয়েছে। যদি পানি আরও বেশি বাড়ে তাহলে প্রাণীগুলোর ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। শুধু করমজল নয়, সুন্দরবনের আরও কিছু এলাকা প্লাবিত হয়েছে বলে জানান মো. আজাদ কবির।

অন্যদিকে গত তিন দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণে বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। সেইসঙ্গে কিছু এলাকায় জলাবদ্ধতাও তৈরি হয়েছে। দুপুরের জোয়ারে বাগেরহাট পৌরসভার মুনিগঞ্জ আনসার ক্যাম্পের সামনের সড়কসহ কয়েক সড়ক প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর