শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে লক্ষ্মীপুরে বিসিএস শিক্ষকদের সংবাদ সম্মেলন

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০১

পদোন্নতি, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে লক্ষ্মীপুরে কলেজ শিক্ষকরা সাংবাদিক সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।


সমিতির জেলা কমিটির সভাপতি লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক হাসিবুল সিদ্দিকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খন্দকার ইউছুফ হোসাইন, সমিতির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অধ্যাপক ফাতিহুল কাদির সম্রাট, লক্ষ্মীপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আমজাদ উদ্দিন, সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুবে এলাহি সানি, সহযোগী অধ্যাপক গিয়াস উদ্দিন রিপন প্রমুখ।


বক্তারা বলেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সার্বিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য শিক্ষা ক্যাডার সৃষ্টি হলেও শিক্ষা ক্যাডারকে বিশেষায়িত পেশা হিসেবে গড়ে তোলা হয়নি। বঞ্চনা আর বৈষম্যের মাধ্যমে এ পেশার কার্যক্রমকে সংকুচিত করা হয়েছে। এ পেশাকে গ্রাস করছে অদক্ষ অপেশাদাররা। যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শনের পরিপন্থি। দেশের সার্বিক শিক্ষার উন্নয়নকল্পে শিক্ষা ক্যাডারের নানাবিধ সমস্যা সমাধান ও যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।


বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির বিবৃতিতে জানানো হয়, দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২ অক্টোবর সারা দেশে একদিনের কর্মবিরতি পালন করবেন তারা। এরপরও যদি তাদের দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিন দিনের কর্মবিরতি পালন করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর